নিয়মিত অনুবাদকেরা
Maksuda Akter
Maksuda Akter is a journalism student at the University of Dhaka and a Bangladesh-based journalist, editor, and feature writer. Her work focuses on social issues, youth, development, climate, and South Asian affairs. She is interested in telling people-centered stories that bring local perspectives to global audiences.
আরিফ ইন্নাস
সাহিত্যে পড়েছি। ঢাকায় থাকি। কিন্তু “ঢাকা” আমার ভাল লাগে না। পছন্দ করি খোলাখুলি বলতে এবং মুক্ত চিন্তা করতে। তবে খোলাখুলি লেখা আসলেই কঠিন। এতে সত্য প্রকাশিত হলে লোকের অসত্য কথা/আচরণ সহ্য করতে, এমনকি অনেকসময় বিব্রতও হতে হয়। তাই সমষ্টির দায় এড়িয়ে আপাতভাবে ফরমায়েসি কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা…
তৌহিদা আক্তার
Hello, I’m Tauhida Akter, an aspiring writer and translator from Bangladesh. I have a deep interest in storytelling, cross-cultural communication, and amplifying underrepresented voices from my community and beyond. I believe in the power of words to create awareness, inspire change, and build meaningful connections. Through my work, I hope to contribute to global conversations by shedding light on important local and social issues.
নুরুন্নবী চৌধুরী
আমি নুরুন্নবী চৌধুরী ২০০৫ সাল থেকে সাংবাদিক হিসেবে কাজ করছি। বর্তমানে আমি একজন ডিজিটাল কমিউনিকেশন প্রফেশনাল এবং এআই (AI) স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আমি উইকিপিডিয়া, ক্রিয়েটিভ কমন্স, মজিলা এবং ওপেন নলেজ ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলোর সাথে জড়িত আছি।
এছাড়া, ২০০৬ সাল থেকে আমি ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন ডাটা, ওপেন এডুকেশন, ওপেন গ্ল্যাম (গ্যালারি ও জাদুঘর), ওপেন সায়েন্স এবং গণিত অলিম্পিয়াডের সাথে সক্রিয়ভাবে কাজ করছি। লেখক হিসেবে আমার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
বিজয়
নৃবিজ্ঞানে পড়ালেখা শেষ করে লেখার জগতে আছি। কাজ করি বিজ্ঞাপনের জগতে। নিজের ইচ্ছেয় নয় পণ্যের তাগিদেই ভাষা তৈরী হয়। সঙ্গীতটা চালিয়ে যেতে চাই, কিন্তু সুরও যেন বড় বেসুরো বাজে। ভাষার প্রতি দুর্বলতা রয়েছে, যদি সম্ভব হতো বিশ্বের সব ভাষায় কথা বলতে চাইতাম, কিন্তু মাতৃভাষাটাই যেন পুরোপুরি আয়ত্বে আসেনি এখনও। তারপরেও অনেকগুলো ভাষা শিখতে চাই।
মাসুদুল জারিফ
শিশু সাংবাদিকতার মধ্য দিয়ে সাংবাদিকতায় পদার্পণ করা মাসুদুল জারিফ একাধারে একজন লেখক, সাহিত্যিক ও অনুবাদক। সমসাময়িক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিবন্ধ অনুবাদের পাশাপাশি তিনি শিক্ষা ও জলবায়ু আন্দোলন নিয়ে কাজ করা একজন সক্রিয় কর্মী এবং উদ্যোক্তা। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই লেখক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। বর্তমানে তিনি স্বনামধন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Global Voices এবং TED -এ একজন বাংলা অনুবাদক হিসেবে যুক্ত আছেন।
