
কোনো ঘটনা বা প্রবণতা — যেমন একটি বিতর্কিত নির্বাচন বা একটি নতুন ‘মিম’ — সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের আক্ষরিক অর্থের বাইরেও দেখতে হবে (read between the lines)।
ঠিক এটা বুঝতেই গ্লোবাল ভয়সেস এর সিভিক মিডিয়া অবজারভেটরি কাজ করে। আমরা জনস্বার্থের গুরুত্বপূর্ণ আখ্যানগুলি (narratives) চিহ্নিত করি এবং স্থানীয়, আঞ্চলিক ও বহুভাষিক গণমাধ্যমের প্রসঙ্গ (context) ও অন্তর্নিহিত অর্থ (subtext) গভীরভাবে বিশ্লেষণ করি।
মানুষ আসলে কী বলছে?
এই নিউজলেটারটি আপনাকে আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল মিডিয়া ইকোসিস্টেমের সূক্ষ্ম বিষয়গুলো — অর্থাৎ এর অন্তর্নিহিত অর্থ (undertones) বুঝতে সাহায্য করবে।
প্রতিটি নিউজলেটারে, আমরা একটি ঘটনা, উদীয়মান প্রবণতা বা একটি জটিল গল্প বেছে নেব। ডেটা প্রেমীদের জন্য, আন্ডারটোনস আমাদের অবজারভেটরির কাজের মূল ভিত্তি উন্মুক্ত ডেটাসেটগুলোতে প্রবেশাধিকারও প্রদান করে।
২০১৯ সাল থেকে, সিভিক মিডিয়া অবজারভেটরি দুই ডজনেরও বেশি দেশে মিডিয়ার জটিল ইকসিস্টেম বিশ্লেষণ করেছে। এর বিষয়বস্তু ছিল – নির্বাচন থেকে শুরু করে কোভিড-১৯, প্রতিবাদ আন্দোলন থেকে গৃহযুদ্ধ, বিশ্বজুড়ে চীনের সফট পাওয়ারের প্রভাব থেকে শুরু করে কর্তৃত্ববাদী দেশগুলোর বিভ্রান্তিমূলক কৌশল পর্যন্ত বিস্তৃত। গ্লোবাল ভয়েসেসের গবেষকরা তাদের দেশের ও তাদের ভাষার গল্প, প্রবণতা এবং আখ্যানগুলোর সূক্ষ্মতা ইংরেজিতে ব্যাখ্যা করতে পারদর্শী। আমরা নিয়মিতভাবে নতুন গবেষণার বিষয়, পাবলিক ডেটাসেট এবং বিশ্লেষণ যোগ করছি, যা আপনি অবজারভেটরির হোম পেজে খুঁজে পেতে পারেন।





