
ছবি ক্যানভা প্রোতে তৈরি করেছেন সিডনি অ্যালেন, ন্যায্য ব্যবহার। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
গ্লোবাল ভয়েসেস তাদের গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ফেলোশিপের দ্বিতীয় সংস্করণ চালু করছে, যা ১০ মাস ধরে চলবে। এই ফেলোশিপের মাধ্যমে স্বাধীন চীনা ভাষাভাষী সাংবাদিকদের মধ্য এশিয়া, ফ্রাঙ্কোফোন আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সাংবাদিকদের সাথে যুক্ত করা হবে। এর উদ্দেশ্য হলো বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় চীনের ভূমিকা মূল্যায়ন করা।
আরও পড়ুন: গ্লোবাল ক্লাইমেট জাস্টিস ফেলোশিপ ২০২৪

ছবি সৌজন্যঃসিডনি অ্যালেন। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
অন্যান্য অনেক অর্থনৈতিক পরাশক্তিদের মতো, জলবায়ু সংকটের ক্ষেত্রে চীন একদিকে যেমন সমস্যার অংশ, তেমনি সমাধানেরও অংশ – অভ্যন্তরীণভাবে এবং বিশ্বজুড়ে উভয়ক্ষেত্রেই। প্রতিটি সাংবাদিক জুটির কাজ হলো এই কাঠামোর অধীনে তাদের পছন্দের একটি বিষয় নিয়ে একসাথে কাজ করা এবং মাসিক ভিত্তিতে একাধিক ভাষায় গল্প তৈরি করা। প্রকল্পের লক্ষ্য হলো স্থানীয় শ্রোতারা যখন তাদের দেশে জলবায়ু ন্যায়বিচারের সাথে চীনের ভূমিকা মূল্যায়ন করবেন, তখন তারা নির্ভরযোগ্য এবং বহুভাষী ও বহুদেশ থেকে প্রাপ্ত তথ্যে প্রবেশাধিকার পাবেন।
প্রকল্পটি বিভিন্ন ভাষার মিডিয়া আউটলেটগুলির পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচার নিয়ে গবেষণা ও প্রতিবেদনকারী অন্যান্য সংস্থার সাথেও অংশীদারিত্ব করে।


