গল্পগুলো আরও জানুন কনভার্সেশন্স ফর এ বেটার ওয়ার্ল্ড (আরও ভালো এক পৃথিবীর জন্যে কথোপকথন)

যখন লাইবেরিয়া নামক রাষ্ট্রটি স্থির হচ্ছে, তখন তরুণরা যৌনতা নিয়ে কথা বলতে শুরু করেছে

যখন লাইবেরিয়া তার ভয়াবহ গৃহযুদ্ধের ঘটনাবলি অতিক্রান্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অনেকে শঙ্কিত যে অতি দারিদ্র্য এবং যৌন ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত দেশটিতে এইচআইভি/এইডস বিস্তারের পরিমাণ বাড়িয়ে তুলবে। একই সাথে এই সব বিষয় অপরিকল্পিত গর্ভধারণের পরিমাণ বাড়িয়ে দেবে।

12 ফেব্রুয়ারি 2010

থাই-বার্মা সীমান্তে “ভয়ের এক পরিবেশ” বিরাজ করছে

প্রায় ১৫ থেকে ২০ লক্ষ বার্মিজ শরণার্থী থাইল্যান্ডে বাস করে। অনেক কারণে, এই তরুণ, আঘাতপ্রাপ্ত জনগোষ্ঠী পুনরুৎপাদন স্বাস্থ্য সম্বন্ধে খুব সামান্যই ধারণা রাখে। যার ফলে তা একই অবস্থানে থাকা ব্যক্তি বা সমবয়স্কদের মাধ্যমে শিক্ষাপ্রদান ও স্বাস্থ্যসেবায় অধিকার অর্জনে উন্নয়নের বিষয়টিকে প্রয়োজনীয় করে তুলেছে।

9 ফেব্রুয়ারি 2010

হাইতি: জীবিতদের জন্য উদ্ধার প্রচেষ্টা, তাদের সন্ধানে অভিযান

এখানে কয়েকটি অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও ডাটাবেজ বা তালিকাভাণ্ডার রয়েছে, যেগুলো গত কয়েকদিন ধরে যারা হাইতির বাইরে রয়েছে, তাদের আত্মীয় ও পরিবার সম্বন্ধে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ও জীবিত যাদের জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন, তাদের জন্য কাজ করে যাচ্ছে। হাইতিতে অনেকে এখনো তাদের নিজেদের ভেঙ্গে পড়া বাড়ির নিচে আটকা পড়ে আছে।

15 জানুয়ারি 2010

মঙ্গোলিয়া: জলবায়ু পরিবর্তন যাযাবর জীবন যাত্রার উপর প্রভাব বিস্তার করছে

জলবায়ু পরিবর্তন মঙ্গোলিয়ার যাযাবর পরিবারদের জীবন যাপনের উপর প্রভাব বিস্তার করছে, এ কারণে, অতীতে পশু চড়ানোর জন্য যে পরিমাণ চারণভূমি ছিল বর্তমানে তা কমে আসছে, এবং পরিষ্কার পানি ক্রমে দুষ্প্রাপ্য হয়ে উঠছে।

10 ডিসেম্বর 2009

নিকারাগুয়া: কৃষকরা গ্রামীণ উন্নয়নের ব্যাপারে তাদের চিন্তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন

নিকারাগুয়ার আলজার লাস ভোসেস (কণ্ঠ জাগানো) প্রকল্প গ্রামীণ এলাকার কৃষকদের একত্র করেছে ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য যাতে তারা তাদের উৎকণ্ঠা, তাদের কার্যক্রম, ইচ্ছা আর পরিকল্পনার কথা বলতে পারেন।

5 ডিসেম্বর 2009

পাপুয়া নিউ গিনি: উরসুলা রাকোভা জলবায়ু উদ্বাস্তু পুন:স্থাপন প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন

পাপুয়া নিউ গিনির পরিবেশ কর্মী উরসুলা রাকোভা লাগাতার কাজ করে যাচ্ছেন পাপুয়া নিউ গিনির ক্যাটারেট দ্বীপপূন্জের বাসিন্দাদের নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে তাদের পুন:স্থাপনের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে। বিশ্ব উষ্ণায়নের এর ফলে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় কারনে ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে ২০১৫ সালে এই প্রবাল দ্বীপ সম্পূর্ণ ডুবে যাবে।

30 নভেম্বর 2009

ভারত: কৃষাণীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ছে

ভারতীয় একদল নারী দেখিয়েছে যে লিঙ্গীয় বৈষম্য ও অর্থনৈতিক শ্রেণীতে নিচের দিকে থাকা সত্বেও তারা জলবায়ু পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হতে পারে এবং যে সমস্ত উপাদান পরিবেশ দূষণ করে তারা সেগুলোর নির্গমনের পরিমাণ কমিয়ে আনতে পারে।

21 নভেম্বর 2009

বলিভিয়া: গলে যাওয়া হিমবাহের জন্য পানি সংকট

বলিভিয়ার আন্দেজ পর্বতমালায় হিমবাহ গলে যাওয়া বেশ চিন্তার উদ্রেক করেছে কারণ স্থানীয় অভিবাসী জনগোষ্ঠী সুপেয় পানির জন্যে এগুলোর উপর নির্ভর করে এবং ভবিষ্যৎে পানির সরবরাহ এখন হুমকির সম্মুখীন।

6 নভেম্বর 2009

কি ভাবে মাতৃত্বজানিত মৃত্যু সম্প্রদায়ের উপর প্রভাব ফেলে তার কিছু ভিডিও

শিশুর জন্ম দিতে গিয়ে যখন একটি নারী মারা যায়, তখন বিষয়টি কেবল সেই পরিবারের উপর প্রভাব ফেলে না, সেটি পুরো সম্প্রদায়ের উপর এক প্রভাব তৈরি করে।

4 নভেম্বর 2009

কিভাবে অর্থনৈতিক মন্দা মাতৃত্বের উপর প্রভাব বিস্তার করেছে

যখন গতবছর বিশ্বের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মায়েরাও এর শিকার হয়ে পড়ে। এই জটিল অর্থনৈতিক অবস্থায় বেশীর ভাগ মানুষের মাথায় আসে নি যে মায়েরাও এই অর্থনৈতিক দুরবস্থার শিকার হতে পারে। সম্প্রতি এক তথ্য জানা যাচ্ছে, অর্থনৈতিক এই মন্দার সময় মায়েরা শেয়ার বাজারের মত ক্ষতির শিকার হয়েছে।

22 অক্টোবর 2009