পেঙ্গুইন ও পাইন গাছের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ যেন এপ্রিল ফুল দিবসের এক বিলম্বিত হাস্যরস

Norfolk Island jail with local pines

স্থানীয় পাইন গাছসহ নরফোক দ্বীপের কারাগার – ছবি সৌজন্যে স্টিভ ড্যাগার, উইকিমিডিয়া সিসি বাই ৩.০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বাধীনতা দিবস‘ উপলক্ষ্যে আরোপিত শুল্ক নীতিটি অস্ট্রেলিয়ার বাসিন্দাদের কাছে এপ্রিল ফুল দিবসের একটি বিলম্বিত রসিকতার মতো মনে হচ্ছে। আনুমানিক ২,০০০ জনসংখ্যাবিশিষ্ট অস্ট্রেলিয়ার বহিরাগত অঞ্চল নরফোক দ্বীপের মতো ক্ষুদ্র দ্বীপের ওপর ২৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, অথচ যুক্তরাষ্ট্রে এই দ্বীপের কোনো রপ্তানিই নেই।

রয়টার্সের এই ইউটিউব ভিডিওটিতে একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রয়েছে:

এখানে যা আছে তা হলো প্রচুর নরফোক পাইন গাছ।

নরফোক দ্বীপের পাইন গাছ।

নরফোক দ্বীপের পাইন গাছ। ছবিটি ফ্লিকার থেকে সংগৃহীত । সিসি বাই-এনডি ২.০

এগুলো এখানকার মনোরম দৃশ্যের একটি বড় অংশ, যা এটিকে একটি প্রধান পর্যটন কেন্দ্র করে তুলেছে। আসলে পর্যটনই এর প্রধান শিল্প।

এটি অপরাধমুক্ত অঞ্চলের জন্যও পরিচিত; যেখানে গত ১৫০ বছরের মধ্যে মাত্র একটি হত্যাকাণ্ড হয়েছে, যা ২০০২ সালে ঘটেছিল। ১৮৫৫ সাল পর্যন্ত এটি একটি ব্রিটিশ দণ্ডনিবাস ছিল।

ব্লুস্কাই (BlueSky) -এর পোস্টগুলো যদি সঠিক হয়, তবে প্রতীয়মান হয় যে এটি ভুল পরিচয়জনিত একটি মারাত্মক বিভ্রান্তি ছিল:

We've solved the mystery on why all those remote and uninhabited islands were targeted for tariffs by Trump – they show up in US trade data due to mislabelled shipments. eg mixing up Norfolk, Virginia or Norfolk UK with Norfolk Island!

www.theguardian.com/australia-ne…

[image or embed]

— Nick Evershed!? (@nickevershed.bsky.social) April 4, 2025 at 2:15 PM

যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্যে ভুল লেবেলযুক্ত চালানের কারণে ট্রাম্প কেন ওইসব প্রত্যন্ত ও জনমানবহীন দ্বীপগুলোকে শুল্কের লক্ষ্যবস্তু করেছিলেন, সেই রহস্যের সমাধান মিলেছে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের ভার্জিনিয়া বা নরফোক শহরের সাথে নরফোক আইল্যান্ডকে গুলিয়ে ফেলা হয়েছিল।

— নিক এভারশেড

হার্ড এবং ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জও একই পরিস্থিতির শিকার হয়েছিল এবং এর ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। অস্ট্রেলিয়ার বাহ্যিক এই প্রত্যন্ত অঞ্চলটি পেঙ্গুইন আর বন্যপ্রাণী ছাড়া পুরোপুরি জনমানবহীন, যেখানে পৌঁছাতে কেবল সমুদ্রপথেই দুই সপ্তাহ লেগে যায়।

Donald Trump just put a 10 percent tariff on the Heard Island and McDonald, which has a population of zero people and is inhabited only by penguins.

[image or embed]

— Shannon Watts (@shannonrwatts.bsky.social) April 3, 2025 at 9:46 AM

ডোনাল্ড ট্রাম্প হার্ড দ্বীপ এবং ম্যাকডোনাল্ডের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যেখানে কোনো মানুষ নেই এবং কেবল পেঙ্গুইনরাই এখানে বসবাস করে।

— শ্যানন ওয়াটস

একটি জনপ্রিয় রেডিট পোস্টে ট্রাম্পের বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তি-ভীতির প্রসঙ্গ উল্লেখ করে লস্টনটড্যামড (LostNotDamned) নামের এক ব্যবহারকারী খবরটিকে রসাত্মকভাবে তুলে ধরেছেন:

শুধু আশা রাখছি এরা পরিশ্রমী হবে, বিশেষ সুযোগ-সুবিধা পাওয়া কোনো ফাঁকিবাজ (DEI) পেঙ্গুইন হবে না!!

সম্ভবত গ্লোবাল ভয়েসেস-এর ২০২৩ সালের প্রতিবেদনটি প্রেসিডেন্ট ট্রাম্প পড়েছিলেন: “সমকামী পেঙ্গুইনদের অভিভাবক হওয়ার গল্প রক্ষণশীলদের মনে বেশ দাগ কেটেছে।

সামাজিক মাধ্যম মাস্টোডনে (Mastodon) এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়, কারণ ব্যবহারকারীরা এই ভুলটিকে নিয়ে উপহাস করতে মেতে ওঠেন। একটি উদাহরণ নিচে দেওয়া হলো:

 

Post by @Jinjirrie@mastodon.social
View on Mastodon

 

দি পাইনস অ্যান্ড পেঙ্গুইনস সংহতি পার্টি। আমার #ট্রাম্পোলিনি শুল্ক সংক্রান্ত #কার্টুন। #ব্যঙ্গচিত্র #সতর্কবার্তা

ট্রাম্পের শুল্ক যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, তখন টিকটকে রীতিমতো তোলপাড় তুলছিল পেঙ্গুইনরা। চেলসি গ্যাব্রিয়েল এমন একটি পোস্ট করেছেন যা সবার মন জয় করে নিয়েছে:

@chelseagabriella019911

Damn no one is safe from the tariffs put on them #penguins #tariffs #heardisland #comedy#trending #penguin #foryoupage

♬ Gangsta's Paradise – Coolio & L.V.

শুল্ক তালিকায় রাশিয়া না থাকায় স্বয়ং রোলিং স্টোন ম্যাগাজিনও এমন শিরোনাম করার লোভ সামলাতে পারেনি: “পুতিনের সঙ্গে নয়, বরং পেঙ্গুইনদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প”।

Trump is placing tariffs on countries around the globe — including even remote Antarctic islands inhabited only by penguins — while exempting the Russian regime of Vladimir Putin.

ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রুশ সরকারকে কর ছাড় দিলেও বিশ্বজুড়ে শুল্ক বসাচ্ছেন ট্রাম্প—এমনকি শুধু পেঙ্গুইন অধ্যুষিত প্রত্যন্ত অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের ওপরও।

এমনকি মার্কিন সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারও থ্রেডসে এই কার্যকলাপে যোগ দেন:

ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপিয়েছেন পেঙ্গুইনদের ওপর, পুতিনের ওপর নয়।

যাইহোক, কটাক্ষ করা সত্ত্বেও ট্রাম্পের শুল্ক কোনো হেলাফেলার বিষয় নয়:

The fact this isn't an April Fools spoof is just wild. He tariffed penguins.

— StrawberryVotes (@verymerryberry.bsky.social) April 4, 2025 at 9:42 AM

ব্যাপারটা যে কোনো এপ্রিল ফুল দিবসের কোনো রসিকতা নয়, এটাই সবচেয়ে আশ্চর্যের। সে পেঙ্গুইনের ওপরও শুল্ক বসিয়ে দিয়েছে।

- স্ট্রবেরিভোটস

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .