নেপালে হুইল চেয়ার ব্যবহারকারিনীর সফল ভাবে ঐতিহাসিক বাঙ্গি জাম্প সম্পন্ন করা

Photo by Pradeep Raj Onta via Nepal Federation of the Disabled – Nepal (NFDN). Used with permission.

ছবি নেপাল ফেডারেশন অফ ডিজেবল নেপাল এনএফডিএন এর মাধ্যমে পাওয়া প্রদীপ রাজ অন্তার। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

নেপালের বাগমতি প্রদেশের সিন্ধু জেলার বাসিন্দা দীপা ডেভকোটা। তিনি ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে দেশটির সিন্ধু পোলচাক জেলার ভোটেকোশি নদীতে হুইল চেয়ারে করে নেপালের প্রথম শারীরিক ভাবে অক্ষম মহিলা হিসেবে সফল ভাবে বাঙ্গি লাফ সম্পন্ন করেছেন

ভোটে কোশি বাঙ্গি লাফ কেন্দ্র হচ্ছে নেপালের প্রথম ১৬০ মিটার উচ্চতার এক বাঙ্গি লাফ কেন্দ্র যা সারা বিশ্বের উত্তেজনা প্রেমীদের আকর্ষণ করেছে। ডিসেম্বর ২০২৫ এর শুরুতে দিলীপ সাপকোটা ও শিশির দাহালও হুইল চেয়ারে করে একই কেন্দ্র থেকে সফল ভাবে বাঙ্গি লাফ সম্পন্ন করেন। হুইলচেয়ারে বসে বিশ্বের প্রথম যে ব্যক্তি সফল ভাবে বাঙ্গি লাফ সম্পন্ন করেছেন তিনি রাশিয়ার এলেক্সি মায়ুঙ্কো, যিনি ২০১৫ সালের অক্টোবর মাসে এই লাফ সম্পন্ন করেন।

Photo by Pradeep Raj Onta via Nepal Federation of the Disabled – Nepal (NFDN). Used with permission.

ছবি প্রদীপ রাজ অন্তার, নেপাল ফেডারেশন অফ ডিজেবল নেপাল এনএফডিএন এর মাধ্যমে পাওয়া । অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

“ডেভকোটা বলেন, শারীরিক অক্ষমতা বা পঙ্গুত্ব কোন বাঁধা নয়, যদি আমাদের আত্মবিশ্বাস থাকে আর যদি আমাদের সুযোগ দেওয়া হয় তাহলে যে কোন ক্ষেত্র আমরা এগিয়ে যেতে পারি। ডেভকোটা, যিনি শারীরিক ভাবে অক্ষমদের অধিকার অর্জনে একজন একটিভিস্ট হিসেবে কাজ করেন, তিনি স্পাইনা বিফিডা নামের এক মেরুদণ্ডের হাড় সংক্রান্ত রোগ আক্রান্ত । এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার এই অর্জন শারীরিক ভাবে অক্ষম অন্য নাগরিকদেরও জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। ”

ছবি প্রদীপ রাজ অন্তার, নেপাল ফেডারেশন অফ ডিজেবল নেপাল এনএফডিএন এর মাধ্যমে পাওয়া। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

নিজের জন্মদিনে ডেভকোটা এই হুইল চেয়ারসহ বাঙ্গি লাফ সম্পন্ন করেন আর তাঁর এই অর্জন উৎসর্গ করেন নিজের পিতামাতার প্রতি যারা শারীরিক ভাবে অক্ষম একটি শিশুকে লালন পালন করতে গিয়ে নানান সামাজিক বৈষম্য ও কলঙ্কের শিকার হয়েছিলেন। পিতামাতার এই সমর্থনের জন্য তিনি তাঁদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাঁরা তাকে এমন ভাবে গড়ে তুলেছেন যেন সে যোগ্য ও সাহসী হয়ে বেড়ে উঠে। সাথে তিনি এও যোগ করেন যে তাঁর এই শারীরিক অক্ষমতা তাঁর জীবনের লক্ষ্য অর্জনে কোনদিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

Photo by Pradeep Raj Onta via Nepal Federation of the Disabled – Nepal (NFDN). Used with permission.

ছবি প্রদীপ রাজ অন্তার, নেপাল ফেডারেশন অফ ডিজেবল বা এনএফডিএন এর মাধ্যমে পাওয়া । অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

ফোনে গ্লোবাল ভয়েসেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেপালের এনএফডিএন বা ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ডিজেবল এর সেক্রেটারি জেনারেল সুগম ভট্টরাই বলেন যে দীপিকার অর্জন সকলের জন্য এক অনুপ্রেরণা, শারীরিক অক্ষমতার মাঝে যারা বেঁচে আছে তারাও সমাজে সকল ক্ষেত্রে অন্যদের মত অবদান রাখতে পারে, এমন কি তা হতে পারে পর্যটন অথবা এ্যাডভেঞ্চার প্রিয় কোন খেলায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .