অ্যাঙ্গোলার লেখক ও প্রাক্তন রাজবন্দীর লেখা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে হাতেকলমে লড়াই বইটির পুনঃপ্রকাশ

Imagem em preto e branco mostra manifestantes marchando em protesto

মোজাম্বিক এর মাপুতো অঞ্চলে নির্বাচন পরবর্তী বিক্ষোভ। ছবি উইলসন থলী-এর। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

সম্পাদকীয় ভাষ্য: এই প্রবন্ধের লেখক, ডোমিনঙ্গোজ দ্য ক্রুজ এর সাক্ষাৎকার গ্রহণকারী ও বইটির নতুন সংস্করণেরও এক কন্ট্রিবিউটর।  

২০১৫ সালের জুন মাসে অন্যান্য একটিভিস্টদের সাথে অ্যাঙ্গোলার ডোমিনঙ্গোজ দ্য ক্রুজ নামের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে সন্দেহজনক এক অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগের ভিত্তিতে কারাগারে আটক করা হয়। আর এটি করা হয় যখন তিনি শান্তিপূর্ণ বিক্ষোভ ও নাগরিক প্রতিরোধ এর শান্তিপূর্ণ উপায় বিষয়ে নিজের লেখা বই নিয়ে আলোচনার জন্য এক সম্মেলনে যোগ দেন। এই সম্মেলন এর নেতৃত্ব দিয়েছিলেন দ্য ক্রুজ ও ১৭ জন একটিভিস্টের এক দল যারা পরে ফিফটিন প্লাস টু ১৫+২ নামের এক গ্রুপ বা দলে পরিচিত হয়।

দশ বছর পর, দ্য ক্রুজ তাঁর বই স্বৈরাচার ধ্বংস করার উপাদানসমূহ ও নব্য স্বৈরাচার জন্ম রোধের মাধ্যমে অ্যাঙ্গোলাকে মুক্ত করার এক রাজনৈতিক দর্শন নামের বই এর এক নতুন সংস্করণ বের করেছে। এই বই এ বেশ কয়েকজন একাডেমিক বা শিক্ষাবীদ এর স্বৈরাচার প্রতিরোধ এর উপাদান নিয়ে বিশ্লেষণ ও আলোচনা রয়েছে। ডেয়েচভেলে এর সংবাদ অনুসারে এই বইটি জেনে শার্প নামের এক আমেরিকার দার্শনিক এর স্বৈরাচার থেকে গণতন্ত্র নামের বই থেকে ১৬৮ টি টেকনিক বা কৌশল গ্রহণ করা হয়েছে।

স্বৈরচারী সরকারের বাস্তবতার প্রেক্ষাপটে গণ প্রতিরোধ পদ্ধতি কী হতে পারে এই বই এ এর এক সারসংক্ষেপ তা তুলে ধরা হয়েছে, যেগুলো অ্যাঙ্গোলা ও মোজাম্বিক-এ ঘটে থাকে। এতে বলা হয়েছে একাডেমিক বা শিক্ষাবিদদের অবশ্যই মানবিক মর্যাদাকে তুলে ধরতে হবে, আর এর মানে হচ্ছে ব্যবহারিক সমাধানের মাধ্যমে স্বৈরাচার পদ্ধতির মুখোমুখি হতে হবে, গ্লোবাল ভয়েসেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্য ক্রুজ এই কথাগুলো বলেন।

২০১৫ সালে দ্য ক্রুজ ছয় মাসের জন্য জেলে ছিলেন, পরবর্তী তিন মাস তাঁকে গৃহবন্দী থাকতে হবে এই শর্তে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এরপর এই অভিযোগের সাথে আরো অনেক অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৬ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়। সেই থেকে তিনি মাঝে মাঝে পর্তুগাল, সুইডেন ও কানাডায় বসবাস করেন আর তিনি কানাডার কোনকোরডিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ইন সোসাইট এন্ড কালচার এর ভিজিটিং রিসার্চার। সেই সাথে এক মিডিয়া অবজারভাটরি বা প্রচার মাধ্যম পর্যবেক্ষক এর সমন্বয়ক, যা নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি সংগঠিত করে থাকে, আর এর উদ্দেশ্য অ্যাঙ্গোলার মিডিয়া বা প্রচার মাধ্যমের দক্ষতা পর্যবেক্ষন করে তা মূল্যায়ণ করা।

সে সময় অ্যঙ্গোলার রাষ্ট্রপতি ছিলে হোসে এদুয়ার্দো দস সন্তোস, যিনি প্রায় চার দশক ধরে ক্ষমতায় ছিলেন, (১৯৭৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত)। তিনি ২০২২ সালে মৃত্যুবরণ করেন। তিনি ক্ষমতা ত্যাগ করার পর বর্তমান রাষ্ট্রপতি হোয়াও লরেন্সো ক্ষমতায় আসেন। তিনিও ক্ষমতাসীন দল পুপুলার মুভমেন্ট অফ অ্যাঙ্গোলার সদস্য এমপিএলএ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ ২০২৫ এর রিপোর্ট অ্যাঙ্গোলা বর্তমান যে সমস্ত সমস্যা মোকাবেলা করছে সেগুলোর এক তালিকা করছে, যেমন পুলিশের নির্মমতা ও শিশুদের মধ্যে পুষ্টিহীনতা উল্লেখযোগ্য।

O presidente João Lourenço assinou leis que não atendem aos padrões internacionais de direitos humanos e que restringem severamente as liberdades de imprensa, de expressão e de associação. As prisões angolanas continuaram a sofrer com a superlotação.

রাষ্ট্রপতি হোয়াও লরেন্সোও এমন আইনে স্বাক্ষর করেছে যেগুলো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে খাপ খায় না এবং সেগুলো বেশ কঠোরভাবে স্ংবাদপত্র, প্রকশনা এবং এদের সহযোগীদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়। এখনো অ্যাঙ্গোলার কারাগার বন্দীতে উপচে পড়ছে।

দ্য ক্রুজ এর নতুন সংস্করণে এর প্রথম সংস্করণ এর চিন্তাগুলোকে নিয়েও আলোচনা করা হয়েছে, যে বইটি ২০১৫ সালে প্রথম প্রকাশিত হয়েছিল, এখন সেটিতে ব্রাজিল এর (সুসান দে অলিভিয়েরা ও ফার্নান্দো ক্রিশ ফ্রাঙ্ক) মোজাম্বিক এর (নেলসন ডোমিনঙ্গোস অ্যান্টোনিও, ট্রিসো সিয়োটো ও অ্যাডগার বারোসো_ এবং অ্যাঙ্গোলার (রাউল টাটি) অবদান যুক্ত করে হয়েছে রাজনৈতিক নির্যাতন এর বিরুদ্ধে কৌশলগত কার্যক্রমকে নতুন করে নির্ধারণ করার জন্য।

এ বছরের মে মাসে, ফরাসী এক পত্রিকা আরএফআই সংবাদ প্রদান করেছে যে, এই বইটি অ্যাঙ্গোলায় সেন্সর বা নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে এর লেখক বইটিকে অনলাইনে সহজলভ্য করে দিয়েছেন।

ক্ষমতার হস্তান্তর

দ্য ক্রুজ এক পর্যবেক্ষণ থেকে শুরু করেছেন যে অ্যাঙ্গোলার কর্তৃত্বপরায়ণ শাসকগোষ্ঠীর বাস্তবতা হচ্ছে তাঁদের শক্ত জবাব দেবার প্রয়োজন আছে এবং যা ধারবাহিক ভাবে নির্বাচন আয়োজন করার উপর নির্ভরশীল যা কর্তৃত্বশালী শাসকগোষ্ঠী আয়োজন করে থাকে সেটা এক ফাঁদে পরিণত হবে। তাঁর মতে, এই রকম প্রেক্ষাপটে, ক্ষমতা হস্তান্তরের এমন কোন সম্ভাবনা নেই, যেমনটা গণতন্ত্রের ক্ষেত্রে সাধারণত আশা করা হয়।

No caso de Angola, colocaria todos os partidos de lado pois eles não representam uma solução revolucionária. Agora, dentro da sociedade civil, talvez seja necessário que haja unidade da sociedade civil para que possa elaborar dois ou três grandes planos estratégicos, que seriam um conjunto de táticas para desencadear uma revolução popular. Especificamente, educação informal da sociedade em que é preciso vigilância para preservação da liberdade, mas também educação para a confrontação de um regime autoritário.

অ্যাঙ্গোলার ঘটনায়, আমি বর্তমান কোন দলের প্রতি ভরসা রাখতে পারছি না। কারণ তাঁরা কোন বিপ্লবাত্মক সমাধান এর প্রতিনিধিত্ব করছে না। এখন সুশীল সমাজের মাঝে, সুশীল সমাজের নিজেদের মধ্যে হয়তো এক একতার প্রয়োজন রয়েছে, যা হয়তো একগুচ্ছ কৌশল হতে পারে যা এক জনপ্রিয় বিপ্লব সংগঠিত করতে পারে। বিশেষ করে, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা একটা সমাজের মাঝে এর স্বাধীনতা সংরক্ষণে যার নজরদারী প্রয়োজন, কিন্তু শিক্ষা ব্যবস্থায় নিজেও এক ক্ষমতাশালী শাসনের মুখোমুখি অবস্থান করেছে।

দ্য ক্রুজ তিনি মোজাম্বিক এর র‍্যাপ গায়ক ও একটিভিস্ট আজাগাইয়ার উদাহরণ তুলে ধরেছেন, যিনি ২০২৩ সালে মৃত্যুবরণ করেছেন, এবং তাঁর সঙ্গীত সামাজিক ধারাবর্ণনা তৈরি করেছে যা বিক্ষোভ প্রদর্শনে উৎসাহ প্রদান করছে, আর সেই বিক্ষোভ এ পুলিশ হামলা চালিয়ে দমন করেছে। তিনি অ্যাঙ্গোলার প্রেক্ষাপটে এর এক তুলনা করে দেখিয়েছেন, যেখানে তিনি উপলব্ধি করেছেন শিল্পীরা স্বৈরতন্ত্রের লক্ষণ সমূহের প্রতি মনোযোগ প্রদান করছে, নির্বিচারে গ্রেপ্তার, দারিদ্রের হার অনেক বেশী, দুর্নীতি, প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করা এবং মৌলিক সেবার অভাব এর কারণে।

É preciso que se produzam músicas que digam claramente ao povo que, para que nos possamos livrar, é necessário desencadear uma revolução popular. Logo, isso seria um projeto coletivo em que as pessoas juntam a sua força para o alcance da democracia e derrubar a ditadura. O que há em Angola não são eleições, são simulações para legitimar o poder. Muitos acreditam que estão numa democracia, mas vivem numa ilusão.

আমাদের এমন গান রচনা করতে হবে যা জনতাকে পরিষ্কার ভাবে বোঝায় যে গানটি কী বলছে, এটি যেন বলে যে আমাদের নিজেদের মুক্ত করতে হবে। এটা জরুরী যে আমাদের এক জনপ্রিয় বিপ্লব শুরু করতে হবে, তাহলে তা হলে সেটা একটা যৌথ পরিকল্পনা হবে যেখানে জনগণ গণতন্ত্র অর্জন ও স্বৈরশাসককে ক্ষমতাক থেকে উৎখাতের জন্য সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে। আঙ্গোলায় যা ঘটে সেটা হচ্ছে এখানে কোন নির্বাচন হয় না। এখানে ক্ষমতাকে বৈধতা দেওয়ার এক অনুশীলন করা হয়। অনেকে বিশ্বাস করে যে তারা গণতন্ত্রের মাঝে বসবাস করছে, কিন্তু তাঁরা এক বিভ্রমের মধ্যে বাস করছে।

আঙ্গোলায় সর্বশেষ নির্বাচন হয়েছে ২০২২ সালে। সুশীল সমাজ আন্দোলন মুয়েদি নামের একটি উদ্যোগ যা নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ প্রকল্প এবং এটি সংযুক্ত একটিভিস্ট ও অ্যাঙ্গোলার বিভিন্ন অংশের নাগরিকদের একটি দল যারা নির্বাচনে বেসরকারিভাবে ভোটের ফলাফল গণনা করেছে। এই ফলাফল একটি ভিন্নতাকে তুলে ধরছে তাদের ভোট গণনায় দেখা যায় সরকারি ফলাফলের থেকে তাদের ফলাফল কতটা আলাদা। সরকারি ফলাফলে দেখানো হয়েছিল ক্ষমতাসীন এমপিএলএ ৮০ শতাংশ এর বেশী ভোট পেয়ে ইউএনআইটিএ ( ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য টোটাল ইনডিপেনডেন অফ এ্যানঙ্গোলার) এর বিপক্ষে বিজয়ী হয়েছে আর এই নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করেছে।

মোজাম্বিকের ফ্রিলিমো (মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট) এর মতো এমপিএলএ ও ইউএনআইটিএ এর শেকড় লুকিয়ে আছে এমন এক আন্দোলনে যারা পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার আন্দোলনের জন্য লড়েছিল যা পরে রাজনৈতিক দলে পরিণত হয়।

মুদেই একই সাথে নির্বাচনের সময় সংবাদপত্রে প্রকাশিত সংবাদসমূহের মুল্যায়ন করেছে। এর সংবাদে বলেছে সরকারি দল ও বিরোধী দলের সংবাদ প্রদানের ক্ষেত্রে বৈষম্য রয়েছে এবং স্ংবাদ মাধ্যম সেই দলের প্রতি বেশী মনোযোগ দিয়ে থাকে যে দল ক্ষমতায় থাকে, যেমন এমপিএলএ, দ্য ক্রুজ বলেন:

Em Angola não é possível falar de eleições livres, justas e transparentes.

আঙ্গোলায় অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলা সম্ভব নয়।

তিনি একই সাথে নাগরিক প্রতিরোধের উপাদান পর্যবেক্ষণ করে দেখেছেন যেমন প্রতিবাদ, বয়কট ও গণজাগরণ, যা সরকার পতনে ব্যবহার করা হয়, যেমন আরব বসন্তের সময় তিউনিশিয়া এগুলোর প্রয়োগ হয়েছে, যা হয়তো অন্য কোন প্রেক্ষাপটে গ্রহণ করা যেতে পারে ও কাজে লাগানো যেতে পারে।

যেমন উদাহরণ হিসেবে দ্য ক্রুজ দেখেছেন মোজাম্বিকে এর সাথে অ্যাঙ্গোলার মিল রয়েছে এবং বইটি তিনি মোজাম্বিকের একটিভিস্ট ও একাডেমিকদের কাছে তুলে ধরেছেন, যেহেতু ক্ষমতার প্রতি ঝোক রয়েছে এমন দল ফ্রিলিমো সেখানে সরকার গঠন করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে মোজাম্বিকের সাংবাদিক ও একটিভিস্টরাও হুমকির মুখে ছিল

আরো কিছু বিনিময় ও সতর্কতা বাড়িয়ে তোলা

দ্য ক্রুজ বিশ্বাস করেন পর্তুগীজ ভাষী দেশগুলোর মাঝে গভীর রাজনৈতিক ও দার্শনিক চিন্তা বিনিময় জরুরী, যদিও এখন সামান্য বিনিময় হচ্ছে, তিনি খেয়াল করে দেখেছেন সুশীল সমাজের মাঝে সম্পর্কের এক গভীরতা তৈরি হচ্ছে!! ২০২৪ সালের নির্বাচনের পর মোজাম্বিক যে প্রতিবাদ দেখা গিয়েছিল সেটি অ্যাঙ্গোলায় সামাজিক অর্থনৈতিক সঙ্কটের সময় অনুষ্ঠিত বিক্ষোভ উৎসাহিত করেছিল!

তিনি একই সাথে তুরস্কের উদাহরণ দিয়েছেন যেখানে রাষ্ট্রপতি রেসেপ এরদোগান ২০ বছর ধরে ক্ষমতায় আছেন, যিনি প্রধানমন্ত্রী হিসেবে বছরে পর বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আর এই বিষয়টি উল্লেখ করে গণতন্ত্র কোথাও নিরাপদ নয়ঃ

A liberdade não é definitiva. As democracias também caem. É preciso educar as novas gerações sobre isso e manter uma sociedade civil vigilante e ativa.

কোথাও স্বাধীনতার নিশ্চয়তা নেই। গণতন্ত্রেরও যথারীতি পতন ঘটেছে। নতুন প্রজন্মকে এই বিষয়ে শিক্ষা প্রদান করা জরুরী যেন তারা এই বিষয়গুলোকে নজরদারীতে রাখতে পারে এমন এক সক্রিয় সুশীল সমাজের অংশ হতে পারে। আর লেখক উল্লেখ করেছেন এটা অর্জন করার জন্য প্রচার মাধ্যমে যেন সবার অধিকার থাকে সে বিষয়টি, যেমন সোশ্যাল মিডিয়ায় কন্টেন প্রকাশ করতে পারা। যেখানে নাগরিকদের শিল্প অথবা প্রবন্ধের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কন্টেন তুলে ধরা হয়।

এক দশক পর নিজের কাজের ক্ষেত্রে ফিরে এসে, লুসাফেন আফ্রিকার বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন তিনি আশা করেন পাঠকেরা কেবল পাঠ করবে না, একই সাথে তাঁরা সেই সকল উপাদান গ্রহণ করবে ও সেগুলোকে অনুশীলন করবে।

Não basta conhecer a receita. É preciso pôr a mão na massa. Só assim a liberdade será conquistada e defendida.

কেবল লড়াই এর প্রক্রিয়ার ধরনটি জানাই যথেষ্ট নয়, আমাদের লড়াই এর সাথে যুক্ত হতে হবে, আর এই ভাবে আমাদের স্বাধীনতা অর্জিত হবে ও সেটাকে রক্ষা করা সম্ভব হবে।

এই পোস্টে মন্তব্য বন্ধ করা হয়েছে।